৭১-এ নবীনগর মুক্ত করার যুদ্ধ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫৭
পাক-সেনাদের কবল থেকে নবীনগরকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধারা সর্বশেষ সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয় ৬ ডিসেম্বর। দক্ষিণ মোহল্লা গ্রামের আব্দুল হক মাস্টারের বাড়িতে শতাধিক মুক্তিযুদ্ধা সমবেত হন। মুক্তিযোদ্ধাদের এই সমাবেশে উপস্থিত ছিলেন সুবেদার মজিদ, সাবেক সংসদ সদস্য মরহুম ্অ্যাড: আব্দুল লতিফ, মরহুম রৌশন আলী মাষ্টার, মরহুম ডা: আমজাত হোসেন, নাছির উদ্দিন, আক্তার হোসেন ও কবির হোসেন প্রমূখ।১৪ তারিখের মধ্যে বীর মুক্তিযোদ্ধারা নবীনগর হাই স্কুল ছাড়া সমগ্র সদর নবীনগর দখল করে ফেলে। ১৪ ডিসেম্বরের নবীনগর হাইস্কুলে অবরুদ্ধ কিছু সংখ্যক পাকসেনা ছাড়া সমগ্র নবীনগর সদরকে শক্রমুক্ত করা হয়। এই কারণেই ১৪ ডিসেম্বরকে ” নবীনগর মুক্ত দিবস” হিসেবে অনেকে মনে করেন।