আলাপচারিতায় আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেন দুলু

নবীনগর মাটি ও মানুষের কল্যাণে উন্নয়নের জোয়ার এনে দিতে চাই

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ১৯:৫৭
বিশিষ্ট শিল্পপতি,যুগ্ন-সাংগঠনিক সম্পাদক,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ইতিহাস,ঐতিহ্য, শিক্ষা,সাংস্কৃতির পাদপীঠ ব্রাহ্মণবাড়িয়া জেলা। এ জেলার নবীনগর উপজেলাটি বিভিন্ন কারণে একটি গুরুত্বপূর্ণ উপজেলা। শিক্ষা ক্ষেত্রে মেধাতালিকায় বরাবরই নবীনগর উপজেলা রেখেছে কৃতিত্বের স্বাক্ষর। শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক সরকারি উচ্চ পর্যায়ে আমলাসহ রাজনৈতিক অঙ্গনেও রয়েছেন এ উপজেলার ব্যাপক ঐতিহ্য। তাছাড়া উপমহাদেশের সঙ্গীত সাধক সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার কথা কে না জানে। নবীনগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি,শিক্ষা তথা সর্বক্ষেত্রে যে উজ্জ্বল স্বাক্ষর তা এই ক্ষুদ্র কলামে লিখে শেষ করার নয়। আগামী জাতীয় নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন দুলু ঢাকার তাঁর ব্যক্তিগত অফিসে একান্ত আলাপ চলাকালে বলেন আপামর জনগন এরশাদের হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য তাকে বিপুল ভোটে নির্বাচিত করে মহান সংসদে প্রেরণ করে নবীনগরের ব্যাপক উন্নয়নের কথা বলার সুযোগ করে দেয়া। আলহাজ্ব মুহাম্মদ মোবারক হোসেন দুলু বলেন অবহেলিত নবীনগরের সড়ক ও নৌপথে আধুনিক যানবাহন চলাচলের ব্যবস্থা, গ্যাস, বিদ্যুত্সহ তার নির্বাচনী এলাকার ব্যাপক উন্নয়নের জোয়ার এনে দেওয়ার ব্যক্ত করেন। তিনি ব্যবসার পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের প্রসার ঘটাতে আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এলাকাবাসীর উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সারণে শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয় ”প্রতিষ্ঠা করেন এবং কলেজটির পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি পালন করেছেন। জনগনের রায় নিয়ে তাঁর এলাকার সার্বিক উন্নয়নে তিনি সেবক হয়ে বাকী জীবনটুকু শেষ করতে চান।- বিজ্ঞাপন