মৌয়ের ‘প্রতিফলন’

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:১১
গত প্রায় বছরখানেক ধরে মৌ নাটক-টেলিফিল্মে নিয়মিতই অভিনয় করছেন। এর আগে তিনি মাঝে মাঝে এসেছেন ছোটপর্দায়। বিজ্ঞাপনেও খুব একটা অংশ নিতেন না। গত ঈদেও মৌ অভিনীত একাধিক নাটক প্রচার হয়, এই ঈদেও কম নয়। এ সময়ের ব্যস্ত অভিনেত্রীদের তুলনায় এবার তার নাটক পাওয়া যাবে চোখে পড়ার মতো। এর মধ্যে একটি নাটক ‘প্রতিফলন’। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান। তারা দু’জন খুব অল্প সময়েই জুটি বেঁধে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। অঞ্জন আইচের পরিচালনায় এই নাটকটি ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙায় প্রচার হবে।