ছোট্ট শিশু খুলনার মেয়ে মালিহা। স্কুলের গণ্ডি পেরোতে এখনও অনেক দেরি। মা-বাবার উষ্ণ আদরে কাটছে তার শিশুকাল। তবে রয়েছে প্রকৃতিপ্রদত্ত জাদুর কচিকণ্ঠ। গত ১১ অক্টোবর একরাতে সেই কণ্ঠে সুর ও লয়ের ঢেউয়ের ঝড় তুলেছিল সে। শুধু তিন বিচারক নয়, বিশ্বের কোটি মানুষের হূদয় জয় করেছে মালিহা। চ্যানেল আই আয়োজিত ‘ক্ষুদে গানরাজ’-এর চতুর্থ আসরের মুকট শোভা পেয়েছে তারই মাথায়। পুরস্কার পেয়েছেন—নগদ পাঁচ লাখ টাকা, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ১০ বছরের জন্য শিক্ষাবৃত্তি, জাপান-বাংলাদেশ হাসপাতাল ও গ্রিনলাইফ হসপিটালের সৌজন্যে স্কুলজীবন পর্যন্ত চিকিত্সাসেবা।
