থাইল্যান্ডে সফররত চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং দেশটির সাথে প্রায়োগিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী ্্্্্ইংলাক সিনাওয়াত্রার সাথে শুক্রবার বৈঠকে তিনি এ ব্যাপারে গুরুত্বারোপ করেন। তাদের উপস্থিতিতে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়।
লি দু’দেশের মধ্যে অর্থনীতি, যোগাযোগ, ব্যাবসা, জ্বালানি, প্রযুক্তি ও সংস্কৃতি খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। চীন এবং থাইল্যান্ড নিয়মিত পাসপোর্টধারীদের জন্য ভিসা নেয়ার বাধ্যবাধকতা তুলে দেয়ার জন্য আলোচনা করছে। আসিয়ানের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করায় লি থাইল্যান্ডের প্রশংসা করেন। ্ইংলাক বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তারা পারস্পরিক সহায়তা বাড়াতে প্রস্তুত।
