তাজমহলে ছবি তোলা

ভারতের কাছে দুঃখ প্রকাশ মিস ইউনিভার্সের

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৩৮
তাজমহলে ছবি তোলার ঘটনায় মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকরা ভারতের কাছে গভীর দুঃখ প্রকাশ করেছেন। খবর এএফপির। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ২১ বছর বয়সী বর্তমান মিস ইউনিভার্স অলিভিয়া কালপো তাজমহল দেখতে গিয়ে ব্রান্ডের জুতা পায়ে ক্যামেরার সামনে পোজ দেয়ার ঘটনার জের ধরে তার বিরুদ্ধে তাজমহলকে অসম্মান করার অভিযোগে পুলিশ একটি মামলা করে। আইন অনুযায়ী তাজমহলে কোন বিজ্ঞাপন বা অনুরূপ কোনো কাজের চিত্রায়ন নিষিদ্ধ। তাজমহলের কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অলিভিয়া কালপোর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।