ভালুকায় ফিজিয়ান জাতের গরু দেখতে ভিড়

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৫
ফিজিয়ান জাতের গরু পুষে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন উপজেলার পারাগাঁও গ্রামের কৃষক জুলহাস উদ্দিন। গরু দেখতে জুলহাসের বাড়িতে প্রতিদিন ভিড় জমাচ্ছে স্থানীয় উত্সুক জনতা। কৃষক জুলহাস উদ্দিন জানান, দুই বছর আগে পার্শ্ববর্তী কাচিনা গ্রাম থেকে ৭৪ হাজার টাকায় দেড় বছর বয়সী ফিজিয়াম জাতের ওই ষাঁড় গরুটি কিনে আনেন। পরে সঠিক পরিচর্যার মাধ্যমে তিনি গরু পালন শুরু করেন। বর্তমানে ওই ষাঁড়টির আকার লম্বায় ৭ ফুট ৮ ইঞ্চি, উচ্চতা ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি ও চওড়ায় ১০ ফুট ৮ ইঞ্চিতে দাঁড়িয়েছে। তিনি আরো জানান, বিশালকৃতির এই গরুটিকে প্রতিদিন ৭৫ কেজি খাবার দিতে হয়। এতে তার ব্যয় হয় ৫ শত টাকা। আসন্ন কোরবানীর ঈদে গরুটি বিক্রি করবেন। ইতিমধ্যে ক্রেতারা তার বাড়িতে এসে গরুটির দামদর হাকছেন। কিন্তু দামে বনিবনা না হওয়ায় ষাঁড় গরুটি বিক্রি করা হয়নি।