নওগাঁয় ৪শ’ টাকার জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৫
নওগাঁয় সদর উপজেলার দোগাছী গ্রামে সুলতানা বেগম (২৫) নামে গৃহবধূকে ৪শ’ টাকার যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যা করা হয়েছে। সুলতানা বেগম শুক্রবার সন্ধ্যায় নওগাঁ সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, দোগাছী গ্রামের মুনছুর আলীর ছেলে মোঃ মোরছেদের সাথে একই জেলার মহাদেবপুর উপজেলার আবাদপুর গ্রামের মৃত আবিবুর রহমানের মেয়ে সুলতানা বেগমের ৭ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করে যৌতুকে দাবি করে আসছিল। কয়েক দফা যৌতুকও নিয়েছে। এরপরও বৃহস্পতিবার সন্ধ্যায় ৪শ’ টাকার যৌতুকে দাবিতে করলে সুলতানা তার বাবার কাছ থেকে টাকা আনতে অস্বীকার করলে ব্যাপক মারপিট করলে সুলতানা অজ্ঞান হয়ে গেলে মোরছেদ পালিয়ে যায়। ওসি জাহিদুল ইসলাম আরো জানান, সুলতানা বেগমের শরীরে বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে শুক্রবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।