সোনাইমুড়িতে প্রবাসীর স্ত্রীর প্রাণনাশের চেষ্টা

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৬
জেলার সোনাইমুড়ির ৮ নম্বর ইউনিয়নের ধন্যপুর গ্রামের প্রবাসী মোজাম্মেল হক ভূইয়ার স্ত্রী ওয়াজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যার চেষ্টায় সোনাইমুড়ি থানায় একটি জিডি হয়েছে। জানা গেছে ওই গ্রামের মোজাম্মেল হক ভূইয়া বিদেশী জাহাজে চাকরী করেন। তাঁর স্ত্রী ওয়াজিয়া বেগম শিল্পী ২০ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধি একমাত্র ছেলেকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ওই বাড়িতে এক মাসের ব্যবধানে ৪ বার চুরির চেষ্টা হলেও কিছু নেয়নি। গত বুধবার রাত ১১ টার দিকে আবারো একজন ঘরে ঢোকে। চোর মনে করে তাকে বাধা দেওয়ায় সে গৃহকত্রীকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। গৃহকত্রীর চিত্কারে সে পালিয়ে যেতে বাধ্য হয়। এতে সে আহত হয়। বারবার প্রবাসীর বাড়িতে একই ধরনের ঘটনা ঘটায় তাঁরা মনে করছেন চুরি নয় সম্পত্তির বিরোধের জেরেই এমনটি ঘটছে।