মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা মতলব দক্ষিণ উপজেলায় নাগদা এলাকায় গতকাল শনিবার পল্লী বিদ্যুতের সাব-স্টেশন উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সরকার দলীয় এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) এম রফিকুল ইসলাম। এ সাব-স্টেশন কেন্দ্র থেকে ১০ মেগাওয়াট বিদ্যুত্ ব্যবস্থাপনা করা যাবে। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতের চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচ এম গিয়াসউদ্দিন।
