সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৮
মহাদেবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান বিষয়ে সেমিনার মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ “বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে হই বলিয়ান, সমাজ গঠনে রাখি অবদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার মহাদেবপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন সমাজ উন্নয়ন এনিমেটর মি. মার্টিন সরেন, কড়িদহ টিবিএম কলেজের প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, কারিতাস রাজশাহী (শিক্ষা উন্নয়ন) পিও মিঃ আরোক টপ্য, আদিবাসী উন্নয়ন কেন্দ্র (আউক) এর নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, রনি উড়াও প্রমুখ। বেনাপোলে দেড় হাজার বোতল ফেন্সিডিল আটক বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের গোগা ও পুটখালী সীমান্ত থেকে গত শুক্রবার ভোরে পৃথক দু’টি অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ভর্তি দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ শাহীনুর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় অন্য মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। রায়পুরার অ্যাড. ইউনুছ আলী শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুস আলী ভুঁইয়া বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ৯ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে পুরস্কার প্রদান করেন স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এসময় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মন্ত্রী পরিষদের সদস্য, সচিব, বিভিন্ন জেলা প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং একটি বাড়ি একটি খামারের সুবিধাভোগী সদস্যগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারে জাল নোটসহ যুবক গ্রেফতার কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে থেকে ১৩ হাজার টাকার জাল নোটসহ আবদুর রহিম (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একদল সদস্য গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আবদুর রহিম কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার আলী হোসেনের ছেলে। এ ঘটনার ব্যাপারে মামলা দায়ের করে তাকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে। হালুয়াঘাটে দুঃস্থ পরিবারে বস্ত্র বিতরণ হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা \ গত শুক্রবার উপজেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে ৩২০ জন হিন্দু দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এম.পি। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ খোরশীদ আলম ভূঞা, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি প্রশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক জয়দেব দত্ত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঠবাড়িয়ায় মত্স্যজীবী দলের প্রতিবাদ সমাবেশ মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ বঙ্গোপসাগর ও বলেশ্বর নদীতে মাছ ধরার সময় জলদস্যু কর্তৃক জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মত্স্যজীবী দল মঠবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার এক প্রতিবাদ সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মত্স্যজীবী দলের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম মহতাব। মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোসলেহ উদ্দিন বাবুল মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর মত্স্যজীবী দলের সহ-সভাপতি তরিকুল ইসলাম মধু প্রমুখ। ইসলামপুরে বিএনপি’র মতবিনিময় সভা জামালপুর প্রতিনিধি \ জেলার ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নে বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ওই সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপি’র সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রি পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনসারী, জেলা বিএনপি সদস্য নুরুল ইসলাম নবাব, বিএনপি নেতা রেজাউল করিম ঢালী, খালেকুজ্জামান লিটন, পৌর কাউন্সিলর মাসুদ পারভেজ, ছাত্র নেতা শহীদুল্ল¬াহ লিটন প্রমুখ। গলাচিপায় ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহ.আরিফুল ইসলামসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গত শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গলাচিপা উপজেলা শাখা। মিছিল পূর্ববতী সমাবেশে উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মুহ.তানভির আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রনেতা মোবারক হোসেন, মিজানুর রহমান, মুহ.আসলাম, আবুল খায়ের, হাফেজ হাবিবুর রহমান প্রমুখ। চাটখিলে পূজামণ্ডপ পরিদর্শন ও সড়ক উদ্বোধন চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ বাংলাদেশ সুর্প্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ,এম, মাহাবুবউদ্দিন খোকন গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নোয়াখালী জেলার চাটখিলের ৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এর আগে তিনি সোমপাড়ায় ৩টি সড়কের উদ্বোধন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। সৈয়দপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪নং বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার ও সদস্যগণকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মনছুর আলী প্রমুখ। সুজানগরে এক বিঘার কুলগাছ কেটেছে দুর্বৃত্তরা সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগরের হেমরাজপুর গ্রামে প্রায় এক বিঘা জমিতে রোপণ করা আপেল কুলগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে ওই গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, ওই গ্রামের জয়নুল আবেদীন প্রায় এক বছর আগে তার বাড়ি সংলগ্ন সোয়া বিঘা জমিতে আপেল কুল গাছ রোপণ করে। পূর্ব বিরোধের জের ধরে ওই রাতে কোন এক সময় কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা তার এক বিঘা জমির কুল গাছ কেটে ক্ষতিসাধন করে। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। সৈয়দপুরে বেবী নাজনীনের শুভেচ্ছা ব্যানার ছেঁড়ার অভিযোগ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নতুন ধারার রাজনীতিতে চাই আধুনিক নেতৃত্ব শ্লে¬াগান সমৃদ্ধ নীলফামারীর সৈয়দপুর শহরে লাগানো দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনের ঈদের শুভেচ্ছা সম্বলিত ডিজিটাল ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মুঠোফোনে বেবী নাজনীন জানান, আগামী সংসদ নির্বাচনে আমি ১৮ দলের সম্ভাব্য প্রার্থী। এলাকার ভোটাররা আমার আগমনকে স্বাগত জানিয়েছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, কণ্ঠশিল্পী বেবী নাজনীনের টাঙানো ব্যানার ছেঁড়া হয়েছে বিষয়টি জেনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। তালায় বন্যাদুর্গত এলাকায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলন নেতৃবৃন্দ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গত শুক্রবার কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন পানিবন্দি গ্রাম পরিদর্শন করেন নেতৃবৃন্দরা। পরিদর্শন টিমে ছিলেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহবায়ক অনিল বিশ্বাস, সাতক্ষীরা সমন্বয়ক এ্যাডঃ মুস্তফা লুত্ফুল্লাহ, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, সব্যসাচী মজুমদার বাপ্পি প্রমুখ। ঝিনাইগাতীতে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ঝিনাইগাতী ( শেরপুর) প্রতিনিধি \ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে গত শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজারে তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম, জয়নাল আবেদীন, আতর উদ্দিন, আব্দুল করিম প্রমুখ। বক্তারা বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার পর বর্তমান সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন এলাকায় না এসে ঢাকায় বসে থেকেই তিনি কার্যক্রম পরিচালনা করেন। তিনি এলাকার তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন তো দূরের কথা কোন প্রকার খোঁজ-খবর নেননি কখনো। বেতাগীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বেতাগীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মনির হোসেন লাবলু’র সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম স্বপন। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অতিকুর রহমান ছগির। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নাছির উদ্দিন, মোঃ ইখতিয়ার আলম শাওন, এ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তাফা সুমন ও সফিকুল ইসলাম বাদল। বক্তৃতা করেন সাইদুজ্জামান মামুন, নাছির উদ্দিন বিশ্বাস, ইকবাল হোসেন বুলেট । মুরাদনগরের শ্রেষ্ঠ শিক্ষিকা সুপ্রিয়া ভৌমিক মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার ৫৬নং চাপিতলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া ভৌমিক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০০৬ সালেও তিনি মুরাদনগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। তিনি কোরবানপুর গ্রামের এডভোকেট সুভাষ দেবনাথের স্ত্রী ও ব্রা?হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার হুরুয়া গ্রামের মৃত মনোমোহন ভৌমিক ও মৃত প্রতিভা ভৌমিকের কন্যা। মহেশপুরে বিএনপির জেলা সভাপতির বিরুদ্ধে মামলার প্রতিবাদ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শনিবার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এসময় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সাবেক চেয়ারম্যান আলী কদর বিশ্বাস, মফিজুর রহমান, আবু নোমান, মনির মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন। করিমগঞ্জের পূজামণ্ডপে টাকা ও শাড়ি বিতরণ করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গত শুক্রবার সন্ধায় দুর্গাপূজা উপলক্ষে করিমগঞ্জ উপজেলা ও পৌরসভার ১১টি পূজামন্ডপে এরশাদ মানবকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে ৫৫০টি শাড়ী ও নগদ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সভাপতি আলহাজ এরশাদ উদ্দিন পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে এ শাড়ী ও নগদ টাকা তুলে দেন। এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরিমল সরকার, সহ-সাধারণ সম্পাদক জয় গোপাল বর্মন উপস্থিত ছিলেন। পূর্বধলায় জাতীয় কন্যা শিশু দিবস পালন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার পূর্বধলায় গতকাল শনিবার স্থানীয় বে-সরকারি সংস্থা আরবান ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহবায়ক জাকির আহমদ খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. হেলাল উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরবানের নির্বাহী পরিচালক সৈয়দ আরিফুজ্জামান। চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী তৃণমূল দলের সম্মেলন চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গত শুক্রবার কালিকাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তৃণমূল দলের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ইঞ্জিনিয়ার আসলামের সভাপতিত্বে সম্মেলনে অতিথি ছিলেন তৃণমূল দলের উপজেলা সভাপতি নুর নবী পাটোয়ারী নুরু, সেক্রেটারী আকতারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক মির্জা হিরা (হিরণ), যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক মাস্টার জসিম উদ্দিন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদ রংপুর প্রতিনিধি\ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে সেখানে ছাত্রফ্রন্টের জেলা আহ্বায়ক সাদেক হোসেনের সভাপতিত্বে ও যুগেশ ত্রিপুরার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহসান হাবীব, কারমাইকেল কলেজ শাখার সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক লিপি আক্তার, আশিকুল ইসলাম তুহিন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক আ.কে মিলন প্রমুখ। কচুয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, দুইজন গ্রেফতার কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ কচুয়া উপজেলার নূরপুর গ্রামের সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়িতে গত ২৫ সেপ্টেম্বর রাতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ আসামিকে কচুয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকরা হচ্ছে- শাহরাস্তি উপজেলার দেবকড়া গ্রামের ফজলুল হকের পুত্র গোলাম সরওয়ার রাসেল (২৮) ও কচুয়া উপজেলার নূরপুর গ্রামের মফিজুল ইসলামের পুত্র পারভেজ (২৭)। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ ডাকাতিকালে ব্যবহূত ৩টি গামছা উদ্ধার করেছে। তাদের কাছ থেকে ডাকাতি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। উক্ত প্রবাসীর বাড়ি থেকে ডাকাতরা নগদ অর্থসহ প্রায় ৮ লাখ টাকার স্বর্ণালংকার ও মোবাইল সেট নেয়। পাকুন্দিয়ায় কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাকুন্দিয়া শাখার উদ্যোগে গত শুক্রবার সকালে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী আসন থেকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আলহাজ্ব এম এ মান্নান। বক্তব্য রাখেন, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.কফিলউদ্দিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লিটন প্রমুখ।