মঞ্চে আসছেন মিলি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১১
টিভি পর্দার ব্যস্ত অভিনেত্রী মিলি জানান, তিনি এবার মঞ্চে অভিনয় করবেন। মঞ্চের মতো টিভিতে অভিনয় শেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন মিলি। মিলি বলেন, “অভিনয় চর্চার জন্য মঞ্চের কোনো বিকল্প নেই। মঞ্চ নাটকে কাজ করার অন্যরকম আনন্দ। এখান অভিনয়ের নানা খুঁটিনাটি হাতে-কলমে শেখা যায়। টিভি নাটকে সে সুযোগ নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি খুব শিগগিরই একটা নাট্যদলে যোগ দেব। কোন দলে যোগ দেব সে সিদ্ধান্ত এখনও নেইনি।” —বিডিনিউজ ২৪ ডটকম