জাবি ভিসিকে প্রত্যাহার দাবি ঢাবির বিএনপিপন্থি শিক্ষকদের

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিড়্গকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াত সমর্থিত শিড়্গকরা। একইসাথে সংকট নিরসনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা। গতকাল শনিবার দুপরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে তারা প্রতিবাদ ও আহবান জানান। মানব বন্ধনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত সমর্থিত শিড়্গকদের প্যানেল সাদা দল। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও সাদা দলের আহ্বায়ক অধ্যাপক সদরম্নল আমিন বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক আবুল বাশার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক আবুল হাসনাত প্রমুখ।