শেকৃবিতে ছাত্রলীগের নতুন কমিটি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:১২
দীর্ঘ এক বছর পর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি মো:নাজমুল হক এবং সাধারণ সম্পাদক দেবাশীষ দাস। অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মির্জা মোবাশেরুল, হিমাংসু মন্ডল, সাজিদ হাছান সাওন ও আব্দুল হান্নান, যুগ্ম সম্পাদক আলামীন ও শাকিল মাহামুদ, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া ও রাজিব বসাক।