এবারের ঈদেও শাকিব বনাম শাকিব

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:০৮
এবারের ঈদেও এ দেশীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়ক হিসেবে শাকিব খান তার নিজের সাথেই প্রতিযোগিতায় নেমেছেন। এবারের ঈদেও চারটি চলচ্চিত্রের প্রধান নায়ক হিসেবে থাকছেন তিনি। ঈদের ছবিগুলোর মধ্যে রয়েছে রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘প্রেমিক নাম্বার ওয়ান’, মালেক আফসারী পরিচালিত ‘ফুল অ্যান্ড ফাইনাল’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ এবং শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত ‘কি প্রেম দেখাইলা’। ঈদের মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে সর্বাধিক তিনটিতেই আছেন শাকিব। এবারের ছবিগুলোয় তার বিপরীতে আছেন অপু বিশ্বাস, নিপুণ, জয়া আহসান ও ববি। তবে সাময়িক বিচ্ছেদের পর অপু বিশ্বাস-শাকিব খান জুটির নতুন ছবি আসায় দর্শকদের ভেতরে এই পরীক্ষিত জুটির প্রতি আলাদা একটা আস্থা রয়েছে। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রচারের বাদ্যিতে এগিয়ে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। তবে ছোট পর্দার নায়িকা পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে সাফল্যের সূচক একেবারেই কম। সেক্ষেত্রে এই ছবির ফলাফল এখনও দর্শকদের হাতেই রয়েছে। অন্যদিকে শাকিব-ববি কেমিস্ট্রি কীভাবে দর্শকেরা নেয় সেটিও দেখার বিষয়। তবে শাকিবের নিজের সাথে নিজের এই প্রতিদ্বন্দ্বিতায় আবারও একচেটিয়া নায়ক হিসেবে প্রতিটি ছবির ওপরই নিজেই হুমকি হিসেবে বর্তমান থাকছেন।