অজুহাত

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:০৯
মাছরাঙায় ঈদের চতুর্থ দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘অজুহাত’। আহসান আলমগীরের রচনা এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় এতে অভিনয় করেছেন—আনিসুর রহমান মিলন, রোমানা, এ্যানি, আকাশ, আব্দুল্লাহ রানা প্রমুখ। এই টেলিফিল্মের গল্পে দেখা যাবে, যুক্তরাষ্ট্র প্রবাসী তানাজ একটা ভালো ছেলে বিয়ে করে নিয়ে যাবে বলে দেশে এসেছে। অনেকগুলো ছেলে দেখেছে, কিন্তু কাউকে পছন্দ করতে পারেনি। তার মায়ের এক আত্মীয়ের ছেলে দিবসের ব্যাপারে প্রস্তাব দেওয়া হয়েছে। দিবসের বাবা তাকে তানাজের সঙ্গে দেখা করতে বলে। বাবার কথা শুনে দিবসের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। কারণ সে এশাকে ভালোবাসে। কিন্তু দিবস বাবাকে এতটাই ভয় পায় যে, তার মুখের উপর কথা বলতে পারে না। এশা ও বন্ধু তানভীর পরামর্শে তানাজের কাছে নিজের সম্পর্কে অনেক মন্দ কথা বলে যাতে তানাজ তাকে পছন্দ না করে। এভাবেই এগিয়ে যায় টেলিফিল্মটি।