বরাবরই খুব অল্পসংখ্যক কাজ করে আলোচনায় থেকেছেন গুণী কণ্ঠশিল্পী চন্দন সিনহা। দীর্ঘদিন পর ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে চন্দন সিনহা প্লে-ব্যাক করলেন। ‘আমি নিঃস্ব হয়ে যাব’ শিরোনামের এই গানটি এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। কবির বকুলের লেখা ও তাপসের সুরে গানটি চলচ্চিত্রে চিত্রায়ণে লিপ দিয়েছেন জয়া আহসান ও আরেফিন শুভ। আসছে ঈদে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশের পর গানটির ভিডিও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও ইউটিউবে প্রকাশের পর ব্যাপক সাড়া পাওয়া যায়। এ ছাড়া এই অ্যালবামের জয়ার লিপে আকাশ হতে চাই’ গানটিও বেশ প্রশংসিত হয়েছে।
