শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ বিজয়া দশমীতে বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে একুশে টেলিভিশনের পর্দায়। সকাল ৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ ‘একুশের সকাল’। বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘দুর্গতিনাশিনী দুর্গা’ প্রচার হবে সকাল ৯টা ৩০ মিনিটে। অঞ্জন আইচের পরিচালনায় নাটক ‘মণিহারা’ প্রচার হবে সকাল ১০টা ৫ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সাদিয়া ইসলাম মৌ, মাজনুন মিজানসহ আরও অনেকে। দুপুর ১২টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘একুশের দুপুর’। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘চণ্ডিদাস রজকিনী’। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সন্ধ্যা। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে নৃত্যানুষ্ঠান ‘মমো চন্দ্রিকা’। বাবুল আক্তারের প্রযোজনায় বিশেষ নৃত্যানুষ্ঠান ‘শারদীয় বন্দনা’ প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। পীযূষ বন্দোপাধ্যায়ের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডায় পূজা’ প্রচারিত হবে রাত ৮টা ২০ মিনিটে। অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছেন সুবির নন্দী এবং অরুণা বিশ্বাস। মাসুদুল হাসান রনির প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘শারদীয় উত্সব’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে।
