ক্যারিয়ারের শুরু থেকেই এ যাবত্ তার লিরিকের অধিকাংশেই কণ্ঠ দিয়েছেন গায়িকারা। এ কারণে গায়িকাদের বিশেষ গীতিকার হিসেবেই তার আলাদা পরিচিতি রয়েছে। এরপর ডুয়েট গানের প্রচলিত থিম নিয়ে নিজের লেখা একগুচ্ছ গানে বের করলেন ‘লাভ ডুয়েটস’।
সেই ধারাবাহিকতায় এবারের ঈদে সিডি চয়েজের ব্যানারে পাঁচমিশালী শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম নির্মাণ করছেন তিনি। নিজের কথা ও আয়োজনে এবারে অ্যালবামের কোনো থিম না থাকলেও নিজের গীতিকবিতার আত্মবিশ্বাসেই শ্রোতাদের কাছ থেকে ভালো রেসপন্স পাবেন এমনটাই প্রত্যাশা রাখেন তিনি। বাকিটা শ্রোতাদের কাছেই।
