ব্রাহ্মণবাড়িয়ায় জেপির আলোচনা সভা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৪
গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির (জেপি) অস্থায়ী দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির (জেপি) যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি জামিলুল হক বকুল। জেলা জেপির সাধারণ সম্পাদক এমএ জামাল সরকার মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলার জেপির সভাপতি আব্দুস সামাদ, সরাইল উপজেলার সভাপতি আবু তাহের মাস্টার, আলহাজ্ব মাজু মিয়া, সাদিয়া ইসলাম রুনা, জান্নাত সাদিয়া রিমু, সুমি আক্তার, সানজিদা বেগম, নিয়ামূল ইসলাম আকঞ্জী, মোঃ আব্দুর রব ও মোঃ ফারুক প্রমুখ। সভায় জেলার বিভিন্ন উপজেলার কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী করার সিদ্ধান্ত নেয়া হয়।