‘সরকার কাজে বিশ্বাসী’

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৪
জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেছেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সরকার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল বিষয়ে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়েছে। আলু উত্পাদনকারী সর্ববৃহত্ জেলা মুন্সীগঞ্জে সচল ৬৬টি হিমাগার থাকলেও আলু বীজ সংরক্ষণে আলাদা কোন হিমাগার ছিল না। বীজ সঠিক সংরক্ষণ করতে পারলে ফসল ভালো হবে। কৃষক আরও লাভবান হবে। আলুর উপর এখানকার ৭৫ হাজার পরিবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। বর্তমান সরকার এই অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এখানে বীজ সংরক্ষণে হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছেন। শনিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুত্ফর রহমান, বিএডিসি ঢাকা অঞ্চলের উপ-পরিচালক এ কে এম ইউসুফ হারুন প্রমুখ।