পীরগঞ্জে বিভিন্ন পরিচয়ে চাঁদাবাজি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৫
ঈদকে সামনে রেখে এক শ্রেণীর যুবক নিজেকে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে ঈদ-বোনাসের নামে ব্যাপক চাঁদাবাজি করছে। ওইসব যুবকদের ঈদের অযাচিত দাবি মেটাতে হিমসিম খাচ্ছে বিভিন্ন সরকারি-আধা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। রংপুরের পীরগঞ্জে এ অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা ও ভুক্তভোগী ব্যক্তি বলেন, গত সপ্তাহ থেকে কতিপয় উঠতি বয়সের বখাটে প্রকৃতির যুবক ঈদ ও পূজাকে সামনে রেখে নিজেদেরকে কখনও সাংবাদিক, বিভিন্ন দলের কর্মী পরিচয় দিচ্ছে। তাদের চাহিদা মোতাবেক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সংবাদপত্রে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক সংবাদ পরিবেশন করাসহ দেখে নেবার হুমকি প্রদান করছে।