জাহাঙ্গীরনগর জেলার দাবিতে সমাবেশ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৬
ঢাকার উপশহরীয় এলাকা সাভার, আশুলিয়া, ধামরাই ও সিংগাইর নিয়ে প্রস্তাবিত ’জাহাঙ্গীরনগর’ জেলা ঘোষণার দাবিতে গত শনিবার বিকালে ধামরাইয়ের কালামপুর মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর জেলা (প্রস্তাবিত) কমিটির আহবায়ক ধামরাইয়ের সাবেক এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব জামালউদ্দিন আহমদ, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম রতন প্রমুখ। সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা এমদাদুল হককে সভাপতি ও আনিসুর রহমান পিনুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ধামরাই উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয়।