চাঁপাইনবাবগঞ্জে পূর্ণাঙ্গ বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এক্সিম ব্যাংক লিঃ কে অভিনন্দন জানিয়েছে কৃষিবিদ ইন্সটিটিউট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে পৌরসভা পার্ক থেকে এক আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কৃষিবিদ সোহেল আব্দুল¬াহ, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমুখ।
