প্রতি ঈদের মতো এবারের ঈদেও শোবিজ তারকাদের নিয়ে রেস্তোরাঁয় আড্ডাবাজি হলো ঈদের বিশেষ আয়োজন উপলক্ষে। তানভীর তারেকের উপস্থাপনায় ‘ঈদ আনন্দ আড্ডা’ শিরোনামের এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন—অভিনেতা নিরব, চলচ্চিত্র তারকা জায়েদ খান, কণ্ঠশিল্পী পারভেজ, মডেল-অভিনেত্রী আইরিন ও মডেল-উপস্থাপক ফারিয়া। অনুষ্ঠানটি একুশে টিভিতে ঈদের পরদিন রাত ১০টায় প্রচার হবে।
