চ্যানেল :এটিএন বাংলা (ম্যাগাজিন অনুষ্ঠান)
প্রচার সময় :ঈদের তৃতীয় দিন
রাত ৮টা ৫০ মিনিট
গ্রন্থনা ও পরিচালনা :হানিফ সংকেত
ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারী আয়োজন নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এবারের ‘পাঁচফোড়ন’-এ দেখা যাবে একটি এলাকার প্রভাবশালী এক নেতা ও তার তিন সহকর্মীর মধ্যে সমসাময়িক বিষয় নিয়ে মজার আলোচনা। কোরবানী ঈদকে সামনে রেখে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এর গল্প। নেতার ভূমিকায় অভিনয় করেছেন মিশা সওদাগর। গান থাকছে তিনটি। একটি দ্বৈত সংগীত গেয়েছেন রবি চৌধুরী ও শাকিলা জাফর। বাকি দুটি গান গেয়েছেন আগুন ও অর্জুন। বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক ও রসাত্মক নাট্যাংশ রয়েছে। এবারও কোরবানী ঈদের উপর বেশ ক’টি নাট্যাংশ রয়েছে।
