ছোটকাকু

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৪৯
চ্যানেল :চ্যানেল আই (ঈদ ধারাবাহিক) প্রচার সময় :প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিট অভিনয় :আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, আবদুল্লাহ আবু সায়ীদ ছোটকাকু এসেছিলেন গানের শুটিংয়ে কিন্তু তার বদলে জড়িয়ে যাচ্ছেন এ কিসের মধ্যে! গাছপালার আড়ালে লোহার তৈরি বিশাল দেয়াল। তার ভেতরেই বিশাল দুর্গের মতো একটি বাড়ি। বাড়ির গেটটা খুলে দিতেই যা চোখে পড়ল, তাতে ভিমড়ি খাওয়ার অবস্থা। রাজশাহীতে ফেলে আসা ছোটকাকুদের দুটি মাইক্রোবাস দাঁড়িয়ে আছে এই বাড়িতেই। মল্লিকপুর। ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময়ে নামটি বেশ অহংকারের সঙ্গে উচ্চরিত হয়। মল্লিকপুরের সেই প্রাচীন বটগাছের একটি জায়গায় একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ মুখে আলাদা ঘাস লাগানো। তার মানে এর নিচে কিছু একটা আছে।