মানি ইজ নো প্রবলেম

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫০
চ্যানেল :আরটিভি প্রচার সময় :ঈদের তৃতীয় দিন রাত ৯টা ২০ মিনিট অভিনয় :মোশাররফ করিম, নিপুণ পরিচালনা :মাসুদ সেজান লন্ডন প্রবাসী মোশাররফ করিম বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছেন। তার একটাই চাওয়া পাত্রীকে অবশ্যই সংস্কৃতিমনা হতে হবে। ঘটক হিসেবে নির্বাচন করেছেন তারই এক বিয়াই তবলাবাদক জিন্নাহ্ হোসেনকে। জিন্নাহ্ হোসেন একজন আবৃত্তিশিল্পী ও একজন সংগীতশিল্পীর সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে মিল্লাত হোসেন তাদের ইন্টারভিউ নিয়ে দুইজনকেই বাতিল করে দেয়। অবশেষে নৃত্যশিল্পী নিপুণকে ফাইনালি পছন্দ করে ফেলে। সমস্যা হয়ে দাঁড়ায় নিপুণের প্রেমিক শামীম সাজ্জাদ রেজা। নিপুণের এই বেকার প্রেমিকের বেকারত্বের সুযোগ নিয়ে মোশারফ হোসেন তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে।