শুভ অমাবস্যা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫০
একুশে টেলিভিশনে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে সুবর্ণা মুস্তাফা অভিনীত নাটক ‘শুভ অমাবস্যা’। এতে আরও অভিনয় করেছেন—আব্দুল্লাহ রানা, নওশাবা, ফারুক আহমেদ, মনিরাজ প্রমুখ। গল্পে দেখা যাবে— সুবর্ণা মুস্তাফা একজন বদমেজাজি মহিলা। পবিবার-পরিজন সবার সাথে খিটমিট লেগেই থাকে। বেশি ঝগড়া সৃষ্টি হয় তার স্বামীর সাথে। ঠুনকো বিষয়েও তৈরি হয় পাহাড়সম তুফান। আর এ নিয়ে তাদের মেয়ের মনে চলে অশান্তি। বাবা-মায়ের নিত্যদিনের ঝগড়া দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত সে। এরমধ্যে একদিন এসে হাজির হয় তিন জন ডাকাত। এবং এরপর ঘটতে থাকে নানা মজার ঘটনা।