চ্যানেল :বৈশাখী টিভি (নাটক)
প্রচার সময় :ঈদের দিন
বিকাল ৩টা।
অভিনয় :সজল, বিন্দু, মীম, কেএস ফিরোজ।
রেহান তার পুরোনো শহরে ফিরে এসেছে। মায়ের মৃত্যু আর টুম্পার সাথে বিচ্ছেদের ফলে এখন সে খুবই নিঃসঙ্গ। যদিও এখন তার টাকার কোনো অভাব নেই। মিতু দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু ভাবটা এমন যে, সে অনেক বড়লোকের মেয়ে। আগের গল্পে রেহানের যে স্বভাব ছিল, মিতুর স্বভাব অনেকটা সেরকমের। বাসা ভাড়া বাকি, দোকানে বাকি, ধার-দেনায় জর্জরিত। মানুষ ঠকিয়ে চলে সে। মিতু বাদলের রিকশায় করে কোথাও যাচ্ছিল। এ হলো সেই বাদল, আগের গল্পে রেহান যে রিকশায় উঠে ভাড়া না দিয়ে চলে গিয়েছিল। রেহান সেই সময়ে পুরোনো বাড়িওয়ালার বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে পাওনা টাকা শোধ করছিল। বাদল রেহানকে এক দেখাতেই চিনতে পারে।
