নোটবুক

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫১
চ্যানেল :এটিএন বাংলা (টেলিফিল্ম) প্রচার সময় :ঈদের আগের দিন রাত ১১টা অভিনয় :পপি, সুমনা সোমা, শাহাদাত্, আবীর খান একটি নোটবুক। যেখানে রয়েছে একজন নারীর ফেলে আসা জীবনের অনেক অধ্যায়ের কথা। ভালোবেসে বিয়ে করা মানুষটি হঠাত্ বদলে যায়। তাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন মেয়েটির স্বামী। গল্পে দেখা যাবে পপির জীবন চরম হুমকির সম্মুখীন। তার স্বামী ভালোবাসার মানুষ এখন পরকীয়ায় আসক্ত। এই নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সাথে পপির বনিবনা হচ্ছিল না। শেষমেশ পপিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তার স্বামী।