চ্যানেল :একুশে টিভি (নাটক)
প্রচার সময় :ঈদের দিন রাত
৯টা ২০ মিনিট
অভিনয় :চঞ্চল চৌধুরী, সীমানা, শাহনাজ খুশী, মাসুদ রানা
পরিচালক :দীপু হাজরা
সীমানা গোপনে বিয়ে করল একই গ্রামের সমাপ্তি মাসুককে। তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পরিবারের সম্মতি ছাড়া নিজেরাই ভেগে গিয়ে বিয়ের কাজটি সম্পন্ন করে। দুই পরিবারের কেউই তাদের গ্রহণ না করলে বিয়ের প্রথম রাতেই থাকতে হয় সমাপ্তির দুলাভাইয়ের বাড়িতে। বাড়িতে দুলাভাই ছাড়া কেউ না থাকাতে এবং সীমানাকে এই বাড়িতে রেখে পরিস্থিতি বোঝার জন্য কাউকে কিছু না বলে চলে যায় সমাপ্তি। এদিকে পরের দিন সকাল হলে পাশের বাড়ির এক মহিলা এসে দেখতে পায় বাড়িতে দুলাভাই ও সীমনা ছাড়া আর কেউই নেই।
