সে যে ডাকাতিয়া বাঁশি

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫১
দেশ টিভিতে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯টায় প্রচার হবে বিশেষ ধারাবাহিক ‘সে যে ডাকাতিয়া বাঁশি’। শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন—শহীদুজ্জামান সেলিম, ঈশিতা, শর্মিলী আহমেদ, অনিন্দ্য, স্বাধীন খসরু, নাদিয়া আহমেদ, নিশা, তৃপ্তি চক্রবর্তী, লীনা আহমেদ।