চ্যানেল :এসএ টিভি (নাটক)
প্রচার সময় :ঈদের দিন সন্ধ্যা
৭টা ৩০ মিনিট
অভিনয় :সৈয়দ হাসান ইমাম, সজল, সুমাইয়া শিমু, খালেদ মাসুদ পাইলট
ক্রিকেটার হওয়ার আশায় দূর-দূরান্ত থেকে আসা একদল তরুণীর মধ্যে সবচেয়ে চৌকস ক্রিকেটার রোকসানার মনোযোগ ছুটে আসার বলের পরিবর্তে এক যুবকের দিকে ধাবিত হচ্ছে। যুবকের নাম নবীন। সে তাদের ইংরেজি ও এটিকেট শেখায়। নবীনের জন্য রোকসানার ক্রিকেট ক্রিজের চাইতে মাঠের সবুজ ঘাস বেশি ভালো লাগছে, ফ্লাড লাইটের চাইতে চাঁদের আলো। সে নবীনকে তাড়ানোর বুদ্ধি করে। তবে হূদয় কি বুদ্ধির ধার ধারে! শেষে কি হয় সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়ায়।
