চ্যানেল :বৈশাখী (ধারাবাহিক)
প্রচার সময় :ঈদের দিন থেকে ৫ম দিন পর্যন্ত রাত ১০টা ২০ মিনিট।
অভিনয় :আল মনসুর, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, অপূর্ব
দশ গায়ের বিখ্যাত চোর গেন্দুচোরা। তার একটি সংঘবদ্ধ চোরের দল আছে। যাদের নিয়ে প্রায়শই চুরির কাজে লিপ্ত থাকে গেন্দুচোরা। পূর্ব নির্ধারিত একটি বাড়িতে চুরি করতে যায় তারা। চুরির এক পর্যায়ে যখন ওই বাড়ির লোকজন জেগে যায়, তখন গেন্দুচোরা তার প্রধান সহযোগী আদু চোরাকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে আসে। পরদিন গ্রামে জানাজানি হলে, আদু চোরার প্রেমিক গ্রামের মজু চেয়ারম্যানের মেয়ে, আম্বুরি বেগম খুবই আহত হয়। পুলিশ ধরে নিয়ে যায় আদুকে, ৩ মাসের জেল হয় তার।
