রোদেলার গল্প

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫২
চ্যানেল :বাংলাভিশন (টেলিফিল্ম) প্রচার সময় :ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ১০ মিনিট অভিনয় :মৌসুমী, জিতু আহসান নাজমুল হোসাইন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। অবিবাহিত, বয়স ৪৫। একাধিক চলচ্চিত্র নির্মাণ করে প্রসংশিত হলেও বর্তমানে তার হাতে কোনো ছবি নেই। একদিন মাঝ রাতে অজানা এক ফোন রিসিভ করতেই অপরপ্রান্ত থেকে এক নারী কণ্ঠ শোনা যায়। মেয়েটির নাম রোদেলা। নাজমুলকে বলে তাকে দিয়ে সে একটি চলচ্চিত্র নির্মাণ করতে চায়। রোদেলা তার ঠিকানা দিয়ে পরের দিন তার সাথে দেখা করতে বলে। রোদেলা বলে, আজ রাতে তাকে গল্প শোনানো হবে। গল্প শোনার পর পরিচালক চলচ্চিত্র নির্মাণ করবে কি না তা জানা যাবে নাটকের শেষে।