যদি ভালো না লাগে, তো দিও না মন

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫২
চ্যানেল :বাংলাভিশন (টেলিফিল্ম) প্রচার সময় :ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিট অভিনয় :তিশা, শামীম শাহেদ, ইরফান সাজ্জাদ, সাজু মুনতাসির সুইজারর্যান্ডে চিত্রায়িত হুমায়ূন আহমেদের গল্পের সিক্যুয়াল ‘যদি ভালো না লাগে তো দিও না মন’-এর শেষ খণ্ড। সুইজারল্যান্ডের জেনেভার লেক লেমন, ইন্টারলেকেন, ফ্রান্সের সালেভ-সহ নানা মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে টেলিছবিটি। উল্লেখ্য, ২০১২-তে শেষবারের মতো মাত্র ২০ দিনের জন্য দেশে এসে ইমপ্রেস টেলিফিল্মের জন্য ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খানের বিশেষ অনুরোধে এই চিত্রনাট্যটি লিখেছিলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং হুমায়ূন আহমেদের সম্পূর্ণ গল্প অনুসরণে এর দ্বিতীয় খণ্ডের চিত্রনাট্য রচনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা করেছেন রায়হান খান।