ভালো থেকো সবুজ পাতা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫৩
চ্যানেল :এটিএন বাংলা (ধারাবাহিক) প্রচার সময় :ঈদের দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত রাত ১০টা ৪০ মিনিটে অভিনয় :মাহফুজ আহমেদ, তারিন, মোনালিসা, মীর সাব্বির বাংলাদেশের শাশ্বত গ্রামীণ জীবনের গল্প। প্রযুক্তির প্রসারতার ফলে এখন ঘরে ঘরে টেলিভিশন পৌঁছে যাচ্ছে, হাতে হাতে পৌঁছে যাচ্ছে মোবাইল ফোন। কিন্তু এইসব আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি শিক্ষার আলো যথাযথভাবে পৌঁছাতে পারছে না সবখানে। ফলে রয়ে যাচ্ছে নানা রকমের কুসংস্কার, ধর্মের নামে রয়ে যাচ্ছে পীর ব্যবসায়ী, রয়ে যাচ্ছে ফতোয়াবাজির মতো নানা অনাচার। যেখানে শহর থেকে গ্রামে বেড়াতে যায় এক তরুণ। গিয়ে দেখে তার দাদার করে যাওয়া স্কুলটি বন্ধ করে মাদ্রাসা হিসেবে চালু করেছে স্থানীয় পীর। তারপর সেই স্কুল উদ্ধার করতে গিয়ে তাকে মুখোমুখি হতে নানা সমস্যার।