ভালোবাসা ও সম্মোহন ক্ষমতা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ১৬:৫৩
চ্যানেল :একুশে টিভি (নাটক) প্রচার সময় :ঈদের দিন বিকাল ৪টা ৫ মিনিট। অভিনয় :আরেফিন শুভ, জাকিয়া বারী মম, পীযুষ বন্দোপাধ্যায় পরিচালক :শোয়েব আলম আনোয়ার উদ্দিন একজন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মনোবিজ্ঞানী। দেশ-বিদেশে তার অসংখ্য গবেষণা সহকারী রয়েছে। নিজ দেশে তার একটি ল্যাব রয়েছে। সেখানে তিনি সহকারীসহ রাত-দিন ব্যস্ত সময় কাটান। সংসারের সুন্দরী বধূ পরমার সাথে বিস্তর বয়সের ফারাক থাকলেও প্রথমদিকে বনিবনা ভালো ছিল। একসময়ে পরমার সাথে পরিচয় হয় পাশের ফ্ল্যাটের তরুণ রবিনের। তাদের বন্ধুত্ব নিয়ে নানাবিধ মজার মজার ঘটনা ঘটে। ঘটনাগুলোর কিছুই জানে না তার স্বামী। কিন্তু একটা পর্যায়ে দেখা যাবে মনোবিজ্ঞানী স্বামী তার এবং তার বন্ধুর সব ঘটনাই তার সম্মোহনী ক্ষমতার বলে জেনে যাবে। এভাবেই নানা ঘটনার প্রতিফলনে গল্পটি এগিয়ে যাবে।