দূরে যাব বলে
চ্যানেল নাইনে ঈদের ২য় দিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘দূরে যাব বলে’। রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন—মাহফুজ আহমেদ, ফারাহ রুমা। কাহিনীতে দেখা যাবে—শ্যামলী আর মফিজ মিঞার সংসারে বারো মাসেই অভাব লেগে থাকে। মফিজ মিঞা একজন গাছি। মানুষের গাছ পরিষ্কার, ফল পেড়ে দেওয়া ইত্যাদি কাজ করত সে। হঠাত্ কি এক অজানা অসুখে সে শয্যাশায়ী। শহরে গিয়ে কয়েকবার ডাক্তার দেখিয়ে এসেছে। ডাক্তার ভালোমন্দ খাবার আর দামী অষুধ খেতে বলে। সংসারে চারটা ছোট ছোট ছেলেমেয়ে। তাদের মুখে দু’বেলা দু’মুঠো ভাতই তুলে দিতে পারে না, ভালোমন্দ খাবার আর অষুধ তো দূরের কথা। শ্যামলী মানুষের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যাবেলা খাবার নিয়ে বাড়ি ফেরে।
মাহিয়া মাহি :সিনেমার গান দেখতে বা শুনতে কার না ভালো লাগে। মন মাতানো সুরে আর প্রিয় মানুষগুলোর নাচে যেন ঈদ রাঙাবে ভিন্নভাবে। হুমায়রা হিমুর উপস্থাপনায় ঈদের সাত দিন উপভোগ করুন সিনেমার গান। এশিয়ান টিভিতে প্রচার হবে ঈদের দিন দুপুর ১টায়। অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় নায়িকা মাহি।
