সংবাদ সণিকা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২০:১৯
ফেইসবুকে লুকিয়ে থাকা যাবে না লুকিয়ে থাকার দিন শেষ ফেইসবুকে। জনপ্রিয় সোশাল মিডিয়াটিতে অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে নিজের প্রোফাইল লুকিয়ে রাখার জন্য যে ফিচারটি ছিল, তা বন্ধ করে দিচ্ছে ফেইসবুক কর্তৃপক্ষ। ঐ ফিচারটি ব্যবহার করে সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল হাইড করার পাশাপাশি কে তার প্রোফাইলটি দেখতে পারবে, সেটিও নির্দিষ্ট করে দিতে পারতেন একজন ব্যবহারকারী। নিজেদের সাইটটির সার্চ ফিচার নতুনভাবে তৈরি করছে ফেইসবুক। —রয়টার্স চীনে কমিউনিস্ট পার্টিতে শুদ্ধি সমপ্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির ভিতরে দুর্নীতি-বিরোধী কর্মসূচি গ্রহণ করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে তার নিজের দলের যে কোন স্তরের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হচ্ছে। অনেকেই বলছেন, এর মাধ্যমে পার্টিকেই আরো শক্তিশালী করা হচ্ছে। হাসপাতাল ছেড়েছেন আর্জেন্টিনা প্রেসিডেন্ট ক্রিস্টিনা বিবিসি মস্তিষ্কে জমাটবাঁধা রক্ত অস্ত্রো-পচারের মাধ্যমে অপসারণের পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। তার মুখপাত্র জানিয়েছেন, ফার্নান্দেজ সরকারি বাসভবনে পৌঁছেছেন। গত আগস্টে তিনি মাথায় আঘাত পান। চিকিত্সক তাকে ৩০ দিন পুরোপুরি বিশ্রাম নিতে বলেন। তাকে বিমানে ভ্রমণ করতেও নিষেধ করেছিলেন চিকিত্সক। প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্ককিমারো বলেন, অস্ত্রোপচারের পর দ্রুত শারীরিক উন্নতি ঘটায় তিনি হাসপাতাল ছেড়েছেন। তবে প্রেসিডেন্ট কবে অফিস করবেন তা এখনও জানানো হয়নি।