টেকনাফে ডিবি পুলিশ পরিচয়ে গ্রামীণফোনের এক ডিস্ট্রিবিউটারের কাছ থেকে গত রবিবার দুপুরে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই হয়।
এ ঘটনার শিকার মোঃ হাসান জানান, দুপুরে গ্রামীনফোনের কার্ড, লোড ও সিম বিক্রির ৫ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে টেকনাফ বাস স্টেশনে আরব বাংলাদেশ ব্যাংকে জমা দেয়ার জন্য যাওয়ার পথে একটি সাদা মাইক্রো থেকে ডিবি পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে সাদা পোশাকে কয়েকজন আমাকে টাকাসহ গাড়িতে তোলে।
এ সময় আমার ব্যবহূত মোবাইলটিও ভেঙ্গে ফেলে এবং একটি মোটর সাইকেলের পেছনে তুলে নির্জন এক এলাকায় নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এ ব্যাপারে সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করা হয়।
