চাটমোহর উপজেলায় অর্ধ-শতাধিক স্পটে প্রকাশ্য দিবালোকে চলছে লাখ লাখ টাকার মাদকদ্রব্যের ব্যবসা। এ উপজেলার বিভিন্ন মাদক স্পটে দীর্ঘদিন ধরে মাদক বিরোধী অভিযান না থাকার সুযোগে বিভিন্ন এলাকায় আবার গড়ে উঠেছে অর্ধ-শতাধিক মাদকের স্পট। থানা পুলিশের কতিপয় সদস্যকে ম্যানেজ করেই চলছে লাখ লাখ টাকার এই মাদকদ্রব্যের বিকিকিনি। মাঝে-মধ্যে মাদক বিক্রেতা ও সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হলেও মাদকের বিকিকিনি কমেনি, বেড়েছে কয়েকগুণ। একটি সূত্র জানায়, একটি শক্তিশালী সিন্ডিকেট ভারতের সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে অবাধে আনছে হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ নানা মাদকদ্রব্য। অনেক ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকার মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশলে মাদক এনে এখানে পৌঁছেও দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ রয়েছে নিশ্চুপ।
