বাংলাদেশ কোস্টগার্ড পাগলা স্টেশন গত রবিবার সকালে ধলেশ্বরী নদীতে ঢাকাগামী তিনটি লঞ্চে অভিযান চালিয়ে ৪২শ’ পিস মা ইলিশ উদ্ধার করেছে। তবে ওই সময়ে মাছের কোন মালিককে পাওয়া যায়নি। এসময় ঢাকামুখী ‘এম ভি জামাল-৩’ ‘এম ভি ফারহান-৩’ ও ‘মশিউর খান’ নামের তিনটি যাত্রীবাহী লঞ্চ হতে খাঁচাভর্তি মালিকবিহীন অবস্থায় ৪২০০ পিস মা ইলিশ আটক করা হয়। উল্লেখ্য যে, ১৩ অক্টোবর হতে ২৩ অক্টোবর এ ১০ দিন যেকোন ধরনের ইলিশ ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও গুদামজাত করা সম্পূর্ণ নিষেধ।
