উখিয়ার ৪০ পরিবারের একটি গ্রাম ৪৩ বছর ধরে বিদ্যুত্ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। যার ফলে উক্ত গ্রামে উন্নত চাষাবাদ, ব্যবসা-বাণিজ্যসহ যাবতীয় উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীরা সঠিক সময়ে পড়ালেখা করতে পারছে না।
উখিয়া সদর পল্লী বিদ্যুত্ সাব ষ্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার পশ্চিমে রাজাপালং ইউনিয়নের একটি অবহেলিত গ্রাম আমিনপাড়া। ৪০ পরিবারের অবস্থান এ গ্রামের মানুষ বিদ্যুিবহীন অবস্থায় সার্বিকভাবে পিছিয়ে থাকলেও বিদ্যুতের কারণে তা অগ্রসর হচ্ছে না। স্থানীয় এবতেদায়ী মাদ্রাসার সুপার মুহাম্মদ নুরুল হক জানান, গ্রামে বিদ্যুতায়নের জন্য পল্লী বিদ্যুত্সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন-নিবেদন করেও কোন কাজ হয়নি। উখিয়া পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম বলেন, আবেদনে সংসদ সদস্যের সুপারিশ থাকলে ওই এলাকায় বিদ্যুতায়নের ব্যবস্থা ত্বরান্বিত হয়।
