উপজেলার মাঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন কোমলমতি ছাত্র/ছাত্রীদের পাঠদানের পরিবর্তে গরু-ছাগলের বাসস্থানে পরিণত হয়েছে। ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে স্থানীয় মাঝিরগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম নামের এক ব্যবসায়ী বিদ্যালয়টি দখল করে চালিয়ে যাচ্ছেন গরু-ছাগলের বাণিজ্যিক কর্মকাণ্ড। সেলিমের কর্মকাণ্ডে গত এক সপ্তাহ যাবত্ বিদ্যালয়টি অঘোষিতভাবে বন্ধ রয়েছে। সৃষ্ট ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার সরেজমিন গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে-বাইরে বারান্দায় অর্ধশতাধিক গরু-ছাগল বেঁধে রাখা হয়েছে। এসময় গরুর বর্জ্যের গন্ধে সামনে এগুনো সম্ভব হয়নি। আওয়ামী লীগ নেতা ও গরু ব্যবসায়ী মোঃ সেলিম বলেন, আমাদের বাপ-দাদার সম্পত্তির ওপর বিদ্যালয়টি অবস্থিত। এটা আমরা ব্যক্তিগত কাজে ব্যবহার করতেই পারি।
