আসিফদের হাত ধরে ব্যাটন রীলে অনুষ্ঠিত হলো

আপডেট : ১৪ অক্টোবর ২০১৩, ২১:৪৭
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টারমিনালে দাঁড়িয়ে বেসমারিক বিমান চলাল ও পর্যটন মন্ত্রী লেঃ কর্নেল ফারুক খান (অবঃ), বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশেনর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অপেক্ষায় অন্যান্য কর্মকর্তারা। কুইন্স ব্যাটন আসবে, সেটা গ্রহন করার জন্য ক্রীড়াবিদ ফেডারেশন কর্মকর্তারাও ছিলেন অপেক্ষায়। বিকাল সাড়ে তিনটায় রানওয়ে স্পর্শ করেন ব্যাটন বহনকারি বিমান। সাথে এসেছেন কমনওয়েলথ গেমস ফেডারেশন একজন মহিলাসহ তিন কর্মকর্তারা। প্রধান অতিথি ফারুক খানের হাত হয়ে ব্যাটন উঠে আসে দেশের কৃতি শ্যুটার আসিফ হোসেন খান, আব্দুল্লাহ হেল বাকি এবং সৈয়দা সাদিয়া সুলতানার হাতে। কড়া নিরাপত্তায় ঢাকা ব্যাটন হাতে শুরু হয় র্যালী। শ্যুটারদের হাত থেকে ব্যাটন উঠে আসে অন্যান্য ক্রীড়াবিদদের মুঠোয়। তাদের পেছনে পা মিলিয়ে ফেডারেশন কর্মকর্তা বিওএর কর্মকর্তা, সামরিক ও মন্ত্রনালয়ের কর্মকর্তারাও র্যালীতে যোগ দেন। ছুটির দিন ছিল বলে, না হলে র্যালীটি এগিয়ে যেতে যথেষ্ট সময় লেগে যেতো। ভিভিআইপি টারমিনাল থেকে শুরু হয়ে বিমানবন্দর আফতাব নগরিতে গিয়ে শেষ হয়। সেখান থেকে মোটার শোভা যাত্রায় ব্যাটন নিয়ে যাওয়া হয় বারীধারস্থ বৃটিশ হাই কমশিনারের বাসভবনে। সেখানে গতকাল রাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যাটন রীলে উপলক্ষ্যে। স্কটল্যান্ডে আগামি বছর জুলাই-আগষ্টে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। গেমস উপলক্ষ্যে ব্যাটন রীলে বিশ্ব পরিভ্রমন করছে। কমনওয়েলথ গেমস সম্পর্কে সচেতনেতা সৃষ্টি করতেই কুইন্স ব্যাটন এসেছে বাংলাদেশে। ৯ অক্টোবর লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে শুরু হয় ব্যাটন যাত্রা। আগামিকাল পাকিস্তানের উদ্দ্যেশে ব্যাটন নিয়ে যাওয়া হবে।