বউ চোর

আপডেট : ১৮ অক্টোবর ২০১৩, ১৭:২৪
চ্যানেল :একুশে টিভি (নাটক) প্রচার সময় :আজ বিকেল ৪টা ৫ মিনিট অভিনয় :এটিএম শামসুজ্জামান, মিমো, আখম হাসান, শামীম জামান চুরি করতে করতে নিজাম চোরের বয়স তিন কালে গিয়ে চার কালে ঠেকেছে। ভজা নামে এক সহকারী ছাড়া জগত্ সংসারে তার আর কেউ নাই। ভজা তার আপন কেউ না হলেও নানা বলে ডাকে। দুজনে রাতে একসাথে চুরি করতে বের হলে নিজাম ভজাকে বলে, গত রাতে তার মা তাকে স্বপ্ন দেখিয়ে বলেছে, সারা জীবন তো সে ছোট ছোট জিনিস চুরি করল, এখন পারলে শেষ বয়সে বড় কিছু চুরি করে দেখাতে। সে ভেবে পায়না কি চুরি করে সে তার মাকে শুধু চমকেই দেবে না গর্বিতও করবে। নিজাম চোরের মাও ছিল বিখ্যাত চোর। এক বাড়িতে চুরি করতে ঢুকে দেখে অল্প বয়সী অপরূপা সুন্দরী তার স্বামীর সাথে তোলা একটা ছবি বুকে জরিয়ে ঘুমিয়ে আছে। নিজাম ডিসিশন নেয় সে এই দিলরুবাকেই চুরি করবে।