চ্যানেল :এনটিভি (নাটক)
প্রচার সময় :আজ রাত ১১টা ১৫ মিনিট
অভিনয় :নিশো, জেনী, হিল্লোল, নিথর মাহবুব প্রমুখ
তৌফিক নওয়াজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাস। রাজা রায় জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে জোকার সেজে মানুষকে আনন্দ বিনোদন দেন। এ থেকে সামান্য যা আয় হয়, তা দিয়ে কোনোভাবে তার সংসার চলে। আজ থেকে পাঁচ-ছয় বছর আগে অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মফস্বল থেকে ঢাকা এসেছিল রাজা। একটি নাটকের দলে যোগও দিয়েছিল। কিন্তু স্বপ্ন আর পূরণ হয় না। নাটকের দলের সহকর্মী অর্পা এসে পাশে দাঁড়ায়। অনেক ঘটনার পর সেই অর্পাও একদিন রাজার জীবন থেকে চলে যায়।
