চ্যানেল :এটিএন বাংলা (নাটক)
প্রচার সময় :আজ রাত ৭টা
৪৫ মিনিট
অভিনয় :চঞ্চল চৌধুরী ও বিন্দু
রফিক এমএ পাস করে ঢাকাতে এসে বিসিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। সে বাংলা চলচ্চিত্রের সুপারস্টার সাগরিকার অন্ধ ভক্ত। তাকে এক নজর দেখার জন্য নিয়মিত এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। অনেক কষ্ট করে সাগরিকার বাসার ঠিকানা ম্যানেজ করে এবং নিয়মিত বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। একদিন সে সাগরিকার নজরে পড়ে এবং সাগরিকা তাকে ডেকে কথা বলে। সেই থেকে রফিক সাগরিকার চারপাশে ছায়ার মতো লেগে থাকে। এ বিষয়টা নিয়ে পত্রিকায় নিউজ হয়। সুপারস্টার সাগরিকা তার ভক্ত রফিকের প্রেমে পড়েছে। সাগরিকার বয়ফ্রেন্ডের সাথে দ্বন্দ্ব বাঁধে। সাগরিকা রফিকের সরলতা, উদারতা সব কিছু চিন্তা ভাবনা করতে থাকতে এবং সিদ্ধান্ত নেয় সে রফিককে বিয়ে করবে।
